Get This �

Pages

Powered by Blogger.

Thursday, February 6, 2014

ইউটিউব দিয়েও কি আয় করা?

আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন?
আমি আজকে আপনাদের দেখাব Youtube.com কিভাবে আয় সম্ভব, কত আয়, কিভাবে, কাজ কোথায় পাবেন
Youtube.com এর পরিচয় ?
এটা আমার থেকে আপনি খুব ভাল করেই জানেন কারন কমপিউটারে সব চেয়ে সহজ কাজ মুভি, সিনেমা দেখা, এবং সবার কাছেই প্রিয় আর ঠিক এই সুযোগটাই youtube  কাজে লাগানো হয় বিভিন্ন হাসি, রম্য, একশন, আনিমেশন, টিউটোরিয়াল, মুভি অংশ বিশেষ প্রচার করে তাদের নিজ নিজ ব্যবসায়িক প্লাটফরম গুলোর যেমন ওয়েবসাইট, মার্কেটপ্লেস, শপিং সাইট গুলোর প্রচারনা খুব সুন্দর ভাবে উপস্থাপন করে
এটা কে ভিডিও মার্কেটিং বলে, অনেকেই লেখা পড়তে বিরক্তি বোধ করেন তাই ভিডিও বেশি পছন্দ করেন বা বাস্তব প্রমান দেখতে অনেকেই চান, আর ভিডিও এর মাধ্যমে খুব সহজেই যেকোন জিনিস উপস্থাপন করা যায় সেটা হোক কোন মুভি বা টিঊটোরিয়াল, রিভিঊ

Wednesday, February 5, 2014

থ্রিজি চালুর পর দেশে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে !!!!!! :D

বাংলাদেশে থ্রিজি সেবা চালু হওয়ার পর ইন্টারনেট ব্যবহারকারী ক্রমশ কমে যাচ্ছে! সর্বশেষ গত রোববার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত ৮ সেপ্টেম্বর থ্রিজির অনুমোদন দেওয়ায় মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহাকারীর গ্রাহক সংখ্যা আরো বাড়বে বলে বিটিআরসির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছিল। কিন্তু প্রকাশিত প্রতিবেদন বলছে উল্টোটা।
প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল অপারেটরসহ সব ইন্টারনেট সেবাদানকারী কোম্পানির জমা দেয়া হিসাব অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ইন্টারনেট গ্রাহক তিন কোটি ৫৭ লাখ ৯০ হাজার ১৪৬ জন। অথচ ৩১ আগস্ট পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল তিন কোটি ৬২ লাখ ৪৯ হাজার ১৮ জন।

Sunday, February 2, 2014

অতি সহজে root করুন আপনার প্রিয় Android (পরীক্ষিত)

আমি আপনাদের এমন একটি অ্যাপ দিবো যেটি দিয়ে আপনি আপনার Android সেট সহজে রুট করতে পারবেন।আমি নিজে এই অ্যাপ ব্যাবহার করে আমার Samsung galaxy s (shw m110s) সেট রুট করেছি।অ্যাপটির নাম Framaroot.
এখন আপনাদের দেখাব কিভাবে এই অ্যাপ ব্যাবহার করে আপনাদের সেট রুট করবেন
ডাঊনলোড করতে click করুন।
তারপর এটি আপনার Android সেটে ইন্সটল করুন।তারপর অ্যাপটি ওপেন করুন।
install SupeuSU সিলেক্ট করুন।তারপর Aragorn এ  click করুন।success দেখালে ফোন restart দিন।ব্যাস সহজে হয়ে গেল রুট করা।

এটা রুট করার সবচেয়ে সহজ পদ্ধতি।কোন ভয় নাই,নির্ভয় হয়ে রুট করুন।

কাজে বিড করতে করতে ক্লান্ত?

নতুন ওডেস্কারদের জন্য এইটা দিলাম স্পেশাল পোস্ট। যারা এপ্লাই করতে করতে হতাশ তাদের কাজে আসবে আশা করি, , , , একটু দেখেন,
ধরে নিলাম আপনি ভাল SEO এর কাজ পারেন। ওকে গুড। এখন ওডেস্ক এ সাইন আপ করেই কি আপ্নে ফুল কনফিডেন্ট এ এপ্লাই করা শুরু করে দিবেন প্রথম দিনই??
ওডেস্ক মানেই আপনি পুরো একটা নতুন জগতে প্রবেশ করেছেন। তাই ঘড়ি ধরে ঠিক এক সাপ্তাহ মানে ৭ দিন আপনি কোন এপ্লাই করবেন না। ৭ দিন আপনি পুরো ওডেস্ক এর খুটি নাটি দেখবেন, নিয়ম কানুন পরবেন। লাগ্লে নেট থেকে বাংলা কিছু পড়বেন ওডেস্ক নিয়ে। সেই সাথে দেখবেন আপনার অভিজ্ঞতাটা আস্তে আস্তে বাড়বে ওডেস্ক এ। আর আগে যদি কোন বড় ভাই থেকে টিপস নিয়ে থাকেন, তাহলেও এপ্লাই করতে পারবেন না। প্রব্লেম এ পড়ে যাবেন সিউর। তাই নিজেই কিছু জানার চেষ্টা করুন।
কি করতে পারেন এই ৭ দিন, অন্তত ৫০ জন মানুষের প্রোফাইল ঘাটবেন। তাদের রিজিউম গুলি পড়বেন। মানে আপনি যে কাজ করবেন সেইরকম মানুষের প্রোফাইল , , , , তারা কি কি টেস্ট দিয়েছেন তা দেখবেন। মোট কথা মনে করবেন এটাই আপনার প্রোফাইল, কি করে এটা এতো সুন্দর হলো এবং আরো কি করা জায় তা ভাব্বেন।
এবার আপনি ওডেস্ক এর প্রতিটা মেনুতে ক্লিক করে দেখবেন অন্দর মহলে কি আছে। ভাই, এমন কিছু লোক দেখছি যারা প্রায় ৬ মাস ওডেস্ক এ থাকার পর আমাকে বলে যে, ভাই পেমেন্ট মেথড এ সাইন করবো কিভাবে। মানে কিছু টাকা পাইছে হয়তো, তাই উঠাবে আরকি। বলেন দেখি কেমন অবস্থা।
আর জরুরি কাজ হল, বায়ারদের জব পোস্টিং এর দিকে খেয়াল করুন ভাল ভাবে। সে কি বলতে চায় তা বোঝার চেষ্টা করুন। তার পর মনে মনে সেই জব অনুজাই কভার লেটার বানান। সো, কখনো কপি পেস্ট কভার লেটার দিবেন না। এমনকি আপনার লেখা কভার লেটারো কখনো কপি পেস্ট করবেন না। তাতে কাজে দেবে না। সব সময় ইন্সট্যান্টলি কভার লেটার লেখবেন। তাতে সেটা জত বড়ই হোক না কেনো।
সবার শেষে, ৭ দিন পর এপ্লাই শুরু করুন। এখন আপনি অনেক ভাল কিছু জানেন জেটা হয়তো ৭ দিন আগে এপ্লাই করা শুরু করলে এক মাসেও জানতেন না। দেখবেন আস্তে আস্তে আপনি প্রায় প্রতিদিনই দুই একটা করি ইন্টারভিউ পাবেন। সো গো অন, , , ,

Saturday, February 1, 2014

গীটার টিউনার ফর অ্যান্ড্রয়েড,

DaTuner হলো একটি সর্বকাজের উপযোগী এবং সহজ ইন্টারফেস সম্পন্ন ক্রোমাটিক টিউনার। এটি প্রাপ্ত আওয়াজের ফ্রিকুএন্সি-কে সর্ব নিকটস্থ নোট-এ নিয়ে যায় এবং তফাত প্রদর্শন করে দশমিক সংখায়, যেন আপনার গীটার, উকেলেলে, ভাওলিন, ব্যাস, সেলো, ম্যান্ডোলিন, পিয়ানো, হার্প, স্যাক্সোফোন, ব্যালাফোন, ডুকাটি টাইমিং বেল্ট, হারমনিকা, কাযু, বা অন্য যে কোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট টিউন করতে সুবিধা হয়।
ফিচার সমূহঃ
  • সঠিক টিউন শুনে নেবার ব্যবস্থা।
  • অটো সেন্সিটিভিটি, কোনো কনফিগারেশন -এর দরকার নেই।
  • প্রদর্শীত তথ্যাদি পড়া যথেষ্ট সহজ।
  • দ্রুত, সঠিক, যথাযথ। < 0.3 cents @ E3 (329.62Hz), <0.1 cents @ C5(1046.5Hz), < 1 cent @ A2 (110Hz)
  • কোনো ডেড যোন নেই। টিউনিং সঠিক হলে স্ক্রীন সবুজ রঙ ধারণ করে।
  • অ্যাড মুক্ত।
প্রো ফিচার সমূহঃ
  • টিউণ করার দিক নির্দেশনা।
  • টেম্পেরামেন্টস।
  • নোটেশন।
  • কৃত্তিম স্ট্রোব টিউনার ডিস্প্লে।
  • টিউনিং ভুল এর দশমিক প্রদর্শন।
  • পিচ পাইপ।
  • অটো পিচ পাইপ।
  • সঠিক/ভুল টিউনিং-এর রঙ পরিবর্তন।
  • ট্রান্সপশিসন।
  • টিউনিং অ্যালগরিদম।
  • স্যামপ্ল রেইট রেইঞ্জ ৮kHz - ৪৮kHz.
প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড ভার্সনঃ ১.৬+
স্ক্রীনশটঃ
 
 
গুগল প্লে - com.applicaudia.dsp.datuner_donate
ফাইল সাইজঃ ২৬০কিলোবাইট (APK)
Download

Saturday, January 25, 2014

আপনার সাইট বা ব্লগ এ বিজ্ঞাপন প্রদশন করিয়ে আয় করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।আমি এখানে নতুন কেউ এর আগে এই ধরণের পোস্ট করে থাকলে আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন।
আজ আমি আলাপ করবো কীভাবে আপনার সাইট বা ব্লগ এ বিজ্জাপন প্রদর্শন করে টাকা আয় করা যায়।যদিও এই বেপারটা অনেকের জানা,তবু ও আলাপ করছি।বাস্তবে আমাদের যেমন কষ্ট করে টাকা উপার্জন করতে হয়।নেট থেকেও ঠিক একেই ভাবে কষ্ট করেই টাকা উপার্জন করতে হবে।আপনি যদি আপনার সঠিক গন্তব্যে জেতে চান।তাহলে আপনাকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ জানতে হবে এবং তা খুব ভালোভাবে জানতে হবে,আত্নবিশ্বাস ও ধর্জ্য থাকতে হবে।নিত্য নতুন বিষয় শেখার চেষ্টা করতে হবে।
ধরুন আপনার একটি ওয়েব সাইট বা ব্লগ আছে।আপনার সাইটে বা ব্লগে দুই ধরনের বিজ্জাপন প্রদর্শন করতে পারেন।
১)ব্যত্তিগত ভাবে সংগ্রহ করা বা স্থানীও প্রতিষ্ঠানের বিজ্জাপন প্রদর্শন করিয়ে।২)গুগল অ্যাড বা গুগল অ্যাড এর মতন অন্যান্য বিজ্জাপন প্রদর্শন করিয়ে।
অনেকের ধারনা গুগল এডসেন্স টাকা প্রদান করেনা,চিটিং করে থাকে।আসলে তা নয় আমরা ফেক ক্লিক করলে বা গুগলের সাথে চালাকি করলে গুগল তা ধরে ফেলে।তাই ফেক ক্লিক এর বিনিময়ে গুগল কন ডলার প্রদান করে না।বরং কিছুদিন পড়ে গুগল ইমেইল করে জানিয়ে দেয় “আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে বা হোল”।
গুগল কীভাবে ফেক ক্লিক ধরে ফেলে তা আমার জানানেই।তবে এইটুকু বলতে পারি আপনার সাইট এর গুগল এড গুলতে ক্লিক করার বা বন্ধুদের বলার প্রয়োজন নাই “গুগল এড গুলতে ক্লিক দিস বন্ধু”।
কারন আপনার অনুরুধে আপনার বন্ধু একটি ক্লিক করে সাথে সাথে বের হয়ে জাবে।আসলে কেউ যদি জানার জন্য বা প্রয়োজনে এড এ ক্লিক করে,সেতো আর সাথে সাথে বের হবে না।সে সাইট থেকে কিছু জানার বা সংগ্রহের চেষ্টা করবে।যদি কোন ভিজিটর এড এ ক্লিক দিয়ে ধুকেই বের হয়ে যায়।আমার ধারনা তা ফেক ক্লিকের আওতায় পড়ে।আরেকটি মজার ব্যাপার হোল মনে করেন টিউনার পেজে গুগল এডসেন্স এড দিল,গুগল এড কিন্তু প্রসাধনীর এড দিবেনা।তথ্য প্রজুক্তি সংশ্লিষ্ট এড দেবে।তাই গুগল এডসেন্স থেকে সহজেই আয় করা যায়।
গুগল এডসেন্স অ্যাকাউন্ট পেতে হলে আপনার একটি ইমেইল,ওয়েব সাইট বা ব্লগ থাকতে হবে।তারপর আপনাকে এডসেন্স অ্যাকাউন্ট এর জন্য অ্যাপ্লাই করতে হবে।গুগল আপনার সাইট বা ব্লগ দেখে পছন্দ করলে আপনাকে গ্রহণ করবে।তাই আপনাকে খুব সুন্দর ও তথ্যবহুল সাইট করে অ্যাপ্লাই করতে হবে।গুগল এডসেন্স এ অ্যাপ্লাই করবেন এখান থেকেwww.google.com/adsense ।আরেকটি কথা বাংলা ব্লগে খুব সহজে এডসেন্স সুবিধা পাবেন না,ইংরেজি হলে ভালো হবে।
এখন ভাবছেন গুগল এডসেন্স থেকে টাকা তুলবেন কীভাবে।চিন্তা করার কোন কারন নেই।গুগল আপনাকে পেমেন্ট করবেঃ
১. Check অথবা
২. PayPal এর মাধমে
(তবে হ্যাঁ আপনার সাইট বা ব্লগ টি তিন মাস পুরানা হতে হবে এবং সর্বনিম্ব ১০টি পোস্ট থাকতে হবে।)

Tuesday, January 21, 2014

আপনাদের জন্য আমাদের এই সেব‍া। অনলাইনে সবার হাতের নাগারে বিভিন্ন টিপস পোঁছে দেয় হচ্ছে আমাদের মূল  লক্ষ্য আমরা আসা করি আপনাদের দোয়ায় তা সঠিক ভাবে করতে পারব।

Monday, January 20, 2014

সর্টকাট ‍এসইও ( কিভাবে আমার ওয়েব সাইটকে গুগল পেইজ rank ওয়ান এ নিয়ে আসবো ? )


bdinfobazar.blogspot.com
সাইট কে দ্রুত সার্চ রাঙ্কিং এ আনুন অন পেজ এস ই ও এর মাধ্যমে[ অ্যাডভান্স এস ই ও]
সার্চ ইঞ্জিন এলগরিদম আপডেটে ব্যাপক পরিবর্তন ঘটিয়ে চলেছে। এর ফলে অনেকেই তার সাইট কে ধরে রাখতে হিমসিম খাচ্ছেন । আবার নতুন ওয়েব সাইট কে কিভাবে সার্চ এ কিভাবে প্রথম পেজ এ নিএ আসব এতা নিয়েও নতুন ওয়েব সাইট Owner দের মাথা খারাপ অবস্থা । আসলে এটা স্বাভাবিক কারন তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে Quality work করতেই হবে । এখন আসি কাজের কথায় আপনার সাইট নতুন পুরাতন জাইহক না কেন আপনি কিছু টিপস যদি মেনে চলেন তাহলে অতি সহজেই সাইট কে টপ পেজ এ নিএ আসতে পারবেন । জদিও সার্চ রাঙ্কিং অনেক বিষয় এর উপর নিরভর করে তবে ১ তা ছবি দাখেন আগে তাইলে অল্পতেই কিছুটা ধারনা হবে আপনাদের । কারন Black Hut এস ই ও এর দিন অনেক আগেই শেষ ইদানীং দেখি সর্ট কাট ট্রাফিক পাওয়ার জন্য কেও কেও বাপক স্প্যাম করে তবে এগুলা করে টিকে থাকবেন এসব চিন্তা না করাই ভাল । কারন একটু কষ্ট করে ভাল মানের কাজ করেন তাহলে আপনি সার্চ রাঙ্ক এ অনেক দিন থাকতে পারবেন যতদিন না অন্য কেও আপনার চেয়ে ভাল কাজ করছে ।
এই ছবিটাতে যদি লক্ষ করেন তাইলে দেখতে পাবেন বরফ খণ্ডের ৭০% + পানির নিচে (On page SEO) এবং ৩০% পানির উপরে (Off page SEO)। অর্থাৎ সার্চ রাঙ্কিং এর ক্ষেত্রে On page SEO মুখ্য ভূমিকা পালন করে । তাহলে চলুন অন পেজ এস ই ও নিএ একটু আলোচনা করি ।
১। Keyword research ঃ
প্রথমেই জেতা আসে সেটা Keyword research প্রথমে আপনাকে আপনার টার্গেট ঠিক করে নিতে হবে ভাল Keyword প্রতিযোগিতা কম এমন Keyword নিএ কাজ করলে সুবিধা পাবেন । আর Long tail keyword নিয়ে কাজ করলে দ্রুত রাঙ্ক করার সম্ভাবনা আর বেশী । Keyword research এর জন্য ফ্রী Google adwords keyword Planner সবচেয়ে ভাল সেটা বলার অপেক্ষা রাখে না ।
২। EMD : Exact match domain অর্থাৎ আপনার Keyword এবং ডোমেইন যদি ১ হয় তাহলেও অনেক সুবিধা পাবেন ( অনেক SEO Expert  কে বলতে শুনেছি EMD এখন কাজ করে না ) কিন্তু আমি এখন এর সুবিধা পাচ্ছি অর্থাৎ আপনার টার্গেট Keyword ঃ Free download movies তো এখন আপনি যদি freedownloadmovies.com ডোমেইন ব্যবহার করেন আপ্ন অবশ্যই রাঙ্কিং এর ক্ষেত্রে সুবিধা পাবেন ।
৩। Quality content : এটা বলার অপেক্ষাই রাখে না যে ভাল মানের content ছাড়া আপনি সার্চ রাঙ্ক এর শপ্ন দেখবেন । ১ তা সময় ছিল যখন সামান্য content দিএ বাকলিঙ্ক এর জোরে সাইট রাঙ্ক করত কিন্তু সেই দিন শেষ । গুগল বা অনন্য সার্চ ইঞ্জিন সবসময় Quality চেয়েছে এবং সার্চ ইঞ্জিন ব্যবহার কারিদের ভাল তথ্য দিতে চেয়েছে । কিছুদিন আগেও দেখা যেত সার্চ দিলে অনেক হাবিজাবি সাইট সার্চ  এ আসত নিজের চাহিদা মাফিক তথ্য পেতে অনেক গুলা সাইট ঘুরতে হত কিন্তু এখন কিন্তু চিত্র পুরাই ভিন্ন প্রথম সব গুলা সাইট থেকেই ভালমানের তথ্য পাবেন যা আপনি খুজতেছিলেন । “Content is the king of a site” সুতরাং ভাল মানের Content সাইট এ দিবেন যেন আপনার সাইট ভিসিতর পুনরায় আপনার সাইট এ আসে । উদাহারন সরুপ বাজারে গল্পের বই অনেক লেখক এর ই পাওয়া যায় কিন্তু প্রয়াত হুমাউন আহমেদ এর বই কিন্তু বেশী বিক্রি হয় কারন । ওনার লেখার মান অবশ্যই অন্যদের চেয়ে ভাল ।
আর্টিকেল অবশ্যই এস ই ও বান্ধব লিখবেন যেমন ঃ
আপনার টার্গেট Keyword density ২% সরবচ্চ রাখবেন সাথে সাথে Related keyword ব্যবহার করবেন অন্যরা তাদের কন্টেন্ট এ কিভাবে keyword ব্যবহার করেছে সেগুলা analysis করবেন ।
গুগল এ যখন keyword দিএ সার্চ দেন দেখবেন সার্চ result এর নিচে কিছু Related keyword Suggest করে সেগুলাও ব্যবহার করতে চেষ্টা করবেন ভাল ফল পাবেন ।
আর্টিকেল এ keyword গুলা Heading tag (h1,h2,h3) ত্র ব্যবহার করবেন । সুন্দর eye catching ইমেজ ব্যবহার করবেন এবং “image alt tag” এ keyword ব্যবহার করবেন SEO MOZ  আর্টিকেল structure  ফলো করবেন ।
Meta description এ সুন্দর ১ তা summery দিবেন এবং অবশ্যই টার্গেট keyword ব্যবহার করবেন । সাইট এর Permalink ঠিক রাখবেন ।
আদর্শ অন পেজ ঃ
keyword টাইটেল এ রাখবেন keyword – Permalink এ রাখবেন image alt text এ keyword রাখবেন Relevant content , category   পেজ এ interlink করবেন সাইট এর হোম পেজ ও অনন্য পেজ এর interlink ঠিক রাখবেন । Social sharing option রাখবেন এগুলা ঠিক করার পর আপনি অনেক ফ্রী SEO tool দিএ আপনার সাইট অন পেজ এস ই ও check করতে পারবেন । এ রকম ১০ টা Free seo tools এখানে পাবেন ।
আসলে মুল কথা নিজেকে Reader হিসাবে চিন্তা করুন তারপর আপনার লেখা আর্টিকেল কে নিজেই যাচাই করুন যে আপনি যদি Reader হতেন তাহলে এই আর্টিকেল কি আপনার প্রয়োজন মেটাত ? যদি উত্তর হ্যাঁ হয় টা হলে আর্টিকেল পাবলিশ করেন simple standard গুলা ফলো করেন আসা করি আপনার সাইট দ্রুত রাঙ্ক এ আসবে ।

ঘরে বসেই মাসে ৪০০০০ থেকে ১০০০০০ বা তার চেয়ে বেশি আয় করা সম্ভব

প্রিয় ভাই/বোনেরা,
আশা করি সবাই ভাল আছেন। এবং সবাই কোন না কোন কাজ এ ব্যস্ত আছেন কেউ হয়তো বেকার আছেন।
সবাইকে উদ্দেশ্য করেই আমার এই লেখাটি। যারা ফরেক্স সম্পর্কে জানেন না তাদের জন্য এই টপিকটি।
আজকাল ঘরে বসেই মাসে ৪০০০০ থেকে ১০০০০০ বা তার চেয়ে বেশি আয় করা সম্ভব এমন একটি ব্যবসার কথা বলব।
আমার কথা শুনে হয়তো ধ্যাপ্পাবাজি মনে হতে পারে। দুঃখিত, এটা আমার কোন ব্যবসায় না্, যে ধাপ্পাবাজি করবো।
এটা আর্ন্তজাতিকভাবে একটি ব্যবসা, অনেকটা শেয়ার মাকেট এর মত।
আসলে ফরেক্স কি?
ফরেক্স হল একটি আন্তর্জাতিক অর্থ বাজার। এটার নাম এসেছে "ফরেক্স এক্সচেঞ্জ" থেকে। ফরেক্স হল সবচেয়ে নতুন আর্থিক বাজারগুলোর একটি: এটা গত শতাব্দীর ৭০ এর দশক থেকে কাজ করছে। যদিও, এটি আয়তন এবং সবচেয়ে দ্রুত-বর্ধনশীল মার্কেটের দিক থেকে সবচেয়ে বড়। ফরেক্সে দৈনিক ট্রেডিং লেনদেনের পরিমাণ প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার যেটা আমেরিকান স্টক এক্সচেঞ্জ মার্কেটের লেনদেনের পরিমাণের ৩০ গুন বেশি।
ফরেক্সমার্কেট এ কি লেনদেন হয়?
যেকোন মার্কেটের মতো, ফরেক্স ট্রেড করে নির্দিষ্ট কিছু পণ্যের। ফরেন এক্সচেঞ্জ মার্কেটে এই পণ্য হল বিভিন্ন দেশের মুদ্রা।
কিভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব?
বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন।
হয়ত আপনার কাছে ১০০ ডলার ছিলো যা বিক্রয় করে আপনি ৮০ ইউরো ক্রয় করেছিলেন। পরবর্তীতে ইউরোর দাম বাড়ার পর তা বিক্রয় করে ১২০ ডলার পেলেন। এভাবে আপনি আয় করতে পারেন। শেয়ার মার্কেট এ শুধু শেয়ার এর দাম বাড়লেই (buy) আমরা প্রফিট করতে পারি। কিন্তু ফরেক্স মার্কেট এ, কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হক, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা।
ফরেক্স ট্রেড করার সুবিধাঃ
- আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারনে যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।
- মাত্র ১ ডলার দিয়ে ফরেক্স ট্রেড শুরু করা সম্ভভ। তাছারা প্রায় সব ব্রোকারই আপনাকে ফ্রী ডেমো ট্রেড করার সুবিধা দেবে, অর্থাৎ ভার্চুয়াল মানি দিয়ে। তাই প্রথমে আপনি নিখরচায় ডেমো ট্রেড করে নিজেকে প্রস্তুত করে নিতে পারেন এবং ডেমো ট্রেড করে সাফল্য ফেলে ডিপোজিট করে রিয়েল ট্রেড শুরু করতে পারেন।
- ফরেক্স মার্কেট পরিধি অনেক বড় এবং এই মার্কেটকে ম্যানিপুলেট করা সম্ভভ না। পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট হচ্ছে নিউইয়র্ক স্টক মার্কেট এবং ফরেক্স মার্কেটের আকার তার থেকেও ২৫ গুন বেশি। মনে রাখবেন,ডলার বা ইউরো এর মূল্য কোন দেশের মূল্য কোনো দেশের সরকার নির্ধারণ করে দেয় না। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা ও আর্থিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিভিন্ন দেশের মুদ্রার মূল্য নিজে নিজেই পরিবর্তিত হয়। আপনি যে দামে ডলার বা ইউরো কিনবেন, সেই একই দামে পৃথিবীর সব দেশে ডলার বা ইউরো ক্রয়-বিক্রয় হবে।
- ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে বড় ধরনের লিভারেজ বা লোন সুবিধা পাওয়া যায়, আর তাই খুব অল্প মার্কেট মুভমেন্ট থেকেই আপনি ভাল প্রফিট করতে পারবেন।
- স্ক্যালপিং ফরেক্স এ খুব জনপ্রিয় একটি শব্দ। এর মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য খোলা ট্রেড। ফরেক্স মার্কেটের খুব অল্প পরিবর্তনেও ভাল লাভ করা সম্ভভ। অনেকেই ১০ বা ১৫ সেকেন্ডের জন্য একটি ট্রেড ওপেন করে এবং প্রফিট পেলে তা নিয়ে ট্রেড থেকে বের হয়ে যায়।
- ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র, সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪ ঘণ্টার জন্য খোলা থাকে। আর তাই, আপনি ব্যাবসায়ি হোন বা চাকুরিজীবী, ফরেক্স মার্কেটে আপনি আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন।
- ফরেক্স ট্রেডিং আপনি বাসায় বসেই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই পরিবারকে প্রচুর পরিমানে সময় দিতে পারবেন।
- ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে সব কিছু অনলাইনে করতে হবে আর অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র করাও অনেক সহজ।
- আপনি যদি ভাল ট্রেড করতে পারেন, তাহলে অনেকেই আপনার সাথে ডিপোজিট করতে উৎসাহিত হবে এবং সেক্ষেত্রে আপনি তাদের ট্রেড পরিচালনা করতে পারেন এবং তাদের লাভের একটি অংশ আপনি পাবেন।
- সর্বোপরি একজন সফল ও দক্ষ ফরেক্স ট্রেডার এই মার্কেট থেকে প্রচুর পরিমানে আয় করতে পারবেন।
উল্লেখ করা বাঞ্ছনীয়, একজন দক্ষ ও সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা করতে হবে, নিজেকে এই মার্কেটের যোগ্য করে তুলতে হবে। ফরেক্স মার্কেট থেকে যে কেউই কোন কিছু না জেনেও হয়ত প্রথম দিকে অনেক আয় করতে পারেন। মনে রাখবেন, ফরেক্স মার্কেট স্টক মার্কেটের মতই চ্যালেঞ্জিং। না জেনে হয়ত প্রাথমিকভাবে সফল হওয়া যাবে যেটা স্টক মার্কেটও অনেকেও অনেকে হয়। তবে দীর্ঘসময়ের জন্য টিকে থাকতে হলে, এক্সপার্ট হওয়া ছাড়া কোন বিকল্প নেই।
আর একটি কথা, ফরেক্স মার্কেটে মন্দা বলে কিছু নেই। কারন স্টক মার্কেটে আপনি শুধু buy করতে পারেন, ফরেক্স মার্কেটে buy বা sell উভয়ই করতে পারবেন।

প্রেম ভালবাসা নিয়ে আপনার অজানা কয়েকটি কথা । জাইনা লন পরে কামে দিব :P

প্রেম ভালোবাসাকে অনেকেই বাকা চোখে দেখেন,নাক সিটকান ।কিন্তু প্রেম ভালোবাসা আপনার স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারি।
images (14)
১. প্রেমে পড়লে মানুষের মন এবং শরীর শান্ত হয়। আর এটা হয় এক ধরনের হরমোন নিসৃত হওয়ার কারণে। এই হরমোন মানুষের নার্ভাস সিস্টেমকে পুনর্গঠন করতে সাহায্য করে। এতে নতুন ব্রেইন সেল তৈরি হয়।ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
২. ভালো না বাসলে মানুষের মনে অধিকাংশ সময়ই ক্রোধ থাকে। যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু ভালবাসলে শরীর সেই ক্ষতি থেকে বেঁচে যায়। কারণ ভালবাসা মানুষের মনে রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি করে। ফলে ইমিউন, এন্ডোক্রাইন এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম উপকৃত হয়।
 

Total Pageviews

Blogroll

About Us

Hi,
We are the owner of Techshikho. (Pranto+Imran)
We will update the Tech news, Information, Gadget, others which will be helpful for your any work.
Thank you for being with Tehcshikho